তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। সোমবার (১৬) সন্ধ্যায় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) অনুযায়ী একজন সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারেন। তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হলো।

এখন নতুন তফসিল ঘোষণা করে সেখানে উপ নির্বাচনের আয়োজন করা হবে। শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করতে হবে।

-বেলাল