চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর কথামতো ভোট না দেওয়ায় এক নারীকে (৫০) মৌখিকভাবে তালাক দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে ওই স্বামী তার কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় হামার স্বামী হামাকে তালাক দিয়্যাছে। হামি এর বিচার চাহি, হামি যেন নিজ স্বাধীনভাবে চলতে পারি।’
একই ভিডিওতে ওই নারীর স্বামীকে বলতে শোনা যায়, ‘হামি ধানের শীষকে ভালোবাসি, ধানের শীষ করি। হামার মনটা খারাপ ছিল। শুক্রবার দিন সকালবেলা উৎসব করছিল, হামি এটা সহ্য করতে পারিনি। হামি রাগের মাথায় এইটা কইরা ফালাইছি, হামি অন্যায় করছি।’
ঘটনার পর ওই নারী এক স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন তাঁর স্বামী।
ওই নারীর স্বামী স্থানীয় বিএনপির এক কর্মী বলে জানিয়েছেন এলাকাবাসী। তিনি বলেন, ‘রাগের মাথায় কামডা কইরা ফেলাইছি, হামার ভুল হয়্যা গেছে। অ্যাখুন তাঁকে লিয়ে আসার জন্য লোক লাগাইছি।’
-মামুন










