নরসিংদী-৩ (শিবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শিবপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সম্প্রতি শিবপুরে এক সৌজন্য সাক্ষাতে শিবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ অহিদ মোল্লা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় তারা তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং শিবপুরের উন্নয়ন ও গণমাধ্যমবান্ধব পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলহাজ্ব মনজুর এলাহী প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। শিবপুরের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরিফুল আলম আশিক
শিবপুর,নরসিংদী










