টাঙ্গাইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনেজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন
জেলা প্রশাসক শরীফা হক।
জেলা প্রশাসক শরীফা হক বলেন,
যথাযথ মর্যাদায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে গৃহীত কমিটির কার্যক্রম ও প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
সভায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।
অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মাহফুজুল আলম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া ও
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা প্রমূখ।
মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল










