নাসিমুল গনি নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন

সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। নতুন নিয়োগে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা অবস্থায় সহযোগিতা করতে বলা হয়েছে।

আজ আনুষ্ঠানিকভাবে ড. নাসিমুল গনি এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

-এমইউএম