জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত আটটার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তার বাসায় যান তারেক রহমানর।
এর আগে কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। সেখানে দুই দলের প্রধান কিছুক্ষণ সৌজন্য সাক্ষাৎ করে। এসময় তারেক রহমান নির্বাচন পর্বরতী সহিংসতা রোধে সব রকমের সহায়তার আশ্বাস দেন।
এদিকে, গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামীদিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতাও চান তিনি।
-বেলাল










