আজ (১৫ ফেব্রুয়ারি), রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন আটক হয়েছেন।
অধ্যাপক জামাল উদ্দীন আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দিয়ে সেখানে যান। তিনি সেখানে পৌঁছালে উপস্থিত জনতার মধ্যে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে উপস্থিত জনতা তাকে ধাওয়া করে এবং ধরে পুলিশের হাতে তুলে দেয়। ধানমন্ডি থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
অধ্যাপক জামাল উদ্দীন ছাড়াও শ্রদ্ধা জানাতে আসা আরও ৪ জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, অধ্যাপক জামাল উদ্দীন ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
-বেলাল










