শেরপুরে জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

মোঃ মাকসুদুর রহমান
শেরপুর প্রতিনিধি:

নির্বাচন-পরবর্তী সময়ে শেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নওহাটা আলিয়া মাদরাসা মাঠে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের এমপি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, সূরা সদস্য হাফেজ মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিন এবং পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান।

সভায় বিভিন্ন ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

-সাইমুন