নরসিংদীর শিবপুর উপজেলাকে নিয়ে গঠিত নরসিংদী-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পেয়ে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে মোট ৮১ হাজার ৪১৫ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৭ শতাংশ।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলাফল ঘোষণার পর মনজুর এলাহীর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।
বিজয়ের পর মনজুর এলাহী সকল ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের এই রায় উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে। তিনি শিবপুরের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরিফুল আলম আশিক,শিবপুর,নরসিংদী










