মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এই প্রথম বিজয় নিশান ওড়ালো বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
স্থানীয় ভোটার ও বিশ্লেষকরা এই জয়কে‘ঐতিহাসিক’জয় হিসেবে আখ্যায়িত করছেন।সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে হাজী মুজিবই সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, পোস্টাল ভোটসহ ধানের শীষ প্রতীকে হাজী মুজিব পেয়েছেন মোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা জামায়াত জোটে মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। ফলে হাজী মুজিব ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আব্দুল কালাম/মামুন










