কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারিকে কুপিয়ে জখম

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলীকে কুপিয়ে জখম করছে দুর্বত্তরা। শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অ্যাডভোকেট আহম্মদ আলী গত বৃহস্পতিবার রাতে নির্বাচনের পরে শ্বশুর আলতাব হোসেনের বাড়িতে ছিলেন।

শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) সকালে তার চাচা শ্বশর মোখলেসুর রহমান জমিতে পানি নিতে গেলে একই এলাকার আব্দুল জলিলের ছেলে আ:মান্নান ওরফে রোকন (৩৫) এর সঙ্গে ভোট দেয়া নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। এক সময় রোকন ও তার লোকজন মোখলেসুর রহমানকে বেধড়ক মারপিট করে পানিয়ে চুবিয়ে ধরে। খবর পেয়ে মোখলেসুর রহমানের বাড়ির লোকজনসহ জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

পরে রোকন বাড়ি থেকে ধান কাটার কাঁচি নিয়ে এসে পিছন দিক থেকে অ্যাডভোকেট আহম্মদ আলীকে এলোপাতাড়ি কোপায়। এতে করে অ্যাডভোকেট আহম্মদ আলীর বাম ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে জখম করে রক্তাক্ত করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদীপক্ষকে মামলা দায়েরের পরামর্শ দেন।

-বেলাল