ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। তিনটি আসনেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করেছেন।
শরীয়তপুর-১ আসনে ৭৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালুদ্দিন আহমেদ রিকশা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট।
শরীয়তপুর-২ আসনে জয় লাভ করেছেন ধানের শীষ প্রতীকের শফিকুর রহমান কিরণ। বিএনপির এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাহমুদ হোসেন বাকাউল পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট।
শরীয়তপুর-৩ আসনে ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট পেয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলাম ভোট পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪টি।
-সাইমুন










