ঢাকা-১৩ আসনের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক নির্বাচনের ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর আগারগাঁওয়ে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মামুনুল হক দাবি করেন, ‘নির্বাচনের ফলাফল টেম্পারিং করা হয়েছে। আমি এ বিষয়ে অভিযোগ দিয়েছি।’
তিনি আরও জানান, রিটার্নিং কর্মকর্তা তাকে বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করার পরামর্শ দিয়েছেন।
-সাইমুন










