খাগড়াছড়িতে জয়ী ধানের শীষের ওয়াদুদ ভূইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নম্বর আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া জয় পেয়েছেন। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩০৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৯৮৩ ভোট।

এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী এয়াকুব আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৪৫২ ভোট।

এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে প্রায় ৬১ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

-সাইমুন