চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়লাভ

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনেই জামায়াতের কাছে ধরাশায়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৪৪হাজার ৩৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী ড. কেরামত আলী। তিনি পোস্টালসহ ভোট পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী ড. মিজানুর রহমান ১৭ হাজার ৪৪৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পোস্টালসহ মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৬ হাজর ১৮৫ ভোট।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৬২ হাজার ৬৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পোস্টালসহ ১লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ পোস্টাল ভোটসহ পেয়েছেন ১লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় জেলা রিটার্নিং কর্মকর্মা ও জেলা প্রশাসক মোহাাম্মদ শাহাদাত হোসেন মাসুদ পোস্টাল ভোট একীভূত করে ফলাফল ঘোষণা করবেন।

-সাইমুন