মাদারীপুর-২ আসনে বিএনপি প্রার্থী জাহান্দার জাহান বিজয়ী

জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান বিজয়ী হয়েছেন। ১২ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে লাইনে দাঁড়াচ্ছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল বাড়ানো হয়। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর-২ আসনটি মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে ভোটার ৪ লাখ ৩৬ হাজার ২৩২জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২১ জন। নারী ভোটার আছে ২ লাখ ১২ হাজার ৬০৩ জন এবং ৮ জন হিজড়া ভোটার। মোট ভোট কেন্দ্র ১৪৫টি। এরমধ্যে সদর উপজেলায় ৭৮টি ও রাজৈর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬৭টি। মাদারীপুর-২ আসনে প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিন্দন্দ্বীতা করেন বিএনপির প্রার্থী জাহান্দার আলী জাহান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আলী আহমদ চৌধুরী (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান (রিক্সা), জাতীয় পার্টির প্রার্থী মো. মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার (লাঙ্গল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী মো. দিদার হোসেন (কাঁচি), কল্যাণ পার্টির প্রার্থী সুবল চন্দ্র মজুমদার (হাতঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য (কলস), শহিদুল ইসলাম খান (মোটরসাইকেল), কামরুল ইসলাম সাঈদ আনসারী (হরিন) ও রেয়াজুল ইসলাম (ঘোড়া)। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।

-বেলাল