ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (আদর্শ সদর-সদর দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী দীন মোহাম্মদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০ ভোট। ফলে ৮৫ হাজার ২৮০ ভোটের ব্যবধানে জয় পান মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিজয়-পরবর্তী প্রতিক্রিয়ায় মনিরুল হক চৌধুরী বলেন, ‘কুমিল্লা-৬ আসনের ভোটাররা বিপুল ভোটে বিজয়ী করেছেন। সাধারণ ভোটার ও দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে।’
-মামুন










