কুমিল্লার ১১টি আসনে এগিয়ে যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল আসা শুরু করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি তথ্যমতে কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে বিএনপি।

বেসরকারি তথ্যমতে বিএনপি থেকে ৮ জন, এনসিপি থেকে ১ জন, জামায়াতে ইসলামীর ১ জন এবং স্বতন্ত্র থেকে ১ জন প্রার্থী এগিয়ে রয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী—

কুমিল্লা-১ আসন: বিএনপির মনোনীত প্রার্থী ডা. খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লা-২ আসন: বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
কুমিল্লা-৩ আসন: বিএনপির মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ
কুমিল্লা-৪ আসন: এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৫ আসন: বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন
কুমিল্লা-৬ আসন: বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৭ আসন: স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শওন
কুমিল্লা-৮ আসন: বিএনপির মনোনীত প্রার্থী জাকিয়া তাহের সুমন
কুমিল্লা-৯ আসন: বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম
কুমিল্লা-১০ আসন: বিএনপির মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া
কুমিল্লা-১১ আসন: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
-বেলাল