সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলের প্রবেশপথে শিক্ষার্থীরা পাকিস্তানের প্রতীকী পতাকার ওপর পা রেখে প্রবেশ করে পাকিস্তানবিরোধী প্রতিবাদ জানিয়েছে।
শিক্ষার্থীরা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রবেশপথের মেঝেতে পাকিস্তানের প্রতীকী পতাকা স্থাপন করে।
প্রতীকী পতাকায় “নো কম্প্রোমাইজ উইথ রাজাকার” (No Compromise With Razakar) বা “রাজাকারের সাথে কোনো আপস নয়” লেখা ছিল।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের ভূমিকা এবং স্বাধীনতাবিরোধী শক্তির প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করাই ছিল এই প্রতিবাদের লক্ষ্য।
ম/ম










