লালমনিরহাট-৩ আসনে ধানের শীষের দুলু জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী আসাদুল হাবীব দুলু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাশ।

ঘোষিত ফলাফল অনুযায়ী ৯৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আসাদুল হাবীব দুলু পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫ হাজার ৬৭১ ভোট।

-বেলাল