ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন। ত্রিশাল উপজেলায় ১২১ টি কেন্দ্রের ফলাফলে ৯৮ হাজার ২২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ৮৩ হাজার ০৬ শত ১৭ ভোট।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে সর্বমোট ভোট ৪ লাখ ৩ হাজার এরমধ্যে কাস্ট হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৮৩ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ১৫টি, আর না পেয়েছে ৪৪ হাজার ৭৮৬টি।সহকারী রিটার্নিং অফিসার আরাফাত সিদ্দিকী এই ফলাফল ঘোষণা করেন।
-বেলাল










