ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে ভোট গণনা, এমন পরিস্থিতিতে সবাইকে ঢাকা-৮ আসনে যেতে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দলের মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর করা ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি এই আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেছেন, সবাই ঢাকা-৮ আসনে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।
-বেলাল










