হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী জি কে গউছকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফেসবুক পোস্টে তিনি অভিনন্দন জানান।
এ আসনে মোট ভোট রয়েছে ৪ লাখ ১৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ২৯৮ জন, মহিলা ভোটার ২ লাখ ৬ হাজার ২৬২ জন এবং হিজড়া ভোটার আছেন ১৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩৭টি। এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী।
এ আসনে ৫৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষের প্রার্থী জি কে গউছ পেয়েছেন ৫৮ হাজার ৪৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী মহসিন আহমদ পান ১৭ হাজার ৫০৩ ভোট। গণভোটে হ্যাঁ এর পক্ষে পড়েছে ১৬ হাজার ৯৭১ ভোট ও না এর পক্ষে ১১ হাজার ১৯৬ ভোট।
-বেলাল










