পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ১৩ হাজার ৪২০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম পেয়েছেন ১২ হাজার ২৯০ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৫টি। এই আসনে মট ভোটার রয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৭০০। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৭৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৭২৩ জন।
-বেলাল










