পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সবাই নিজ নিজ ভোটকেন্দ্রে শান্ত ও সুশৃঙ্খলভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সবাই নিজ নিজ ভোটকেন্দ্রে শান্ত ও সুশৃঙ্খলভাবে অবস্থান করুন। আপনার উপস্থিতিই স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তি।
-বেলাল










