দিনাজপুর-৬ আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু

সারাদেশের ন্যায় সকাল থেকে দিনাজপুর-৬ আসনে শান্তিপূর্ণ ভাবে ১৯৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। অবাদ সুষ্ঠু নির্বাচনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাচ্ছে ভোটাররা। বেলা বারার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়িয়ে যায়।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টায় দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জের মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এই আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন ও তাঁর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা।

দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, দীর্ঘ দিন পরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ সুযোগ পেয়েছে। আমি এবং আমার সহধর্মিণী এই কেন্দ্রে ভোট প্রদান করলাম। ভোটের শেষ সময় পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পাড়লে আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের স্বপ্নের বাংলাদেশ। করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ। সেই সাথে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভের বিষয়ে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ!

দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) চারটি উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ৫ লাখ ৫৩ হাজার ২শ ১৪ জন ভোটার ১৯৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আলী মুর্তজা সরকার, দিনাজপুর প্রতিনিধি