ভোটের শুরুতেই আমরা কার্যক্রম পরিদর্শন করেছি: ইইউ পর্যবেক্ষক প্রধান

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এমন প্রত্যাশা তার আছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোট প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

ইজাবস বলেন, “আজ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন। বাংলাদেশে এবারের ভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করি। ভোটের শুরুতেই আমরা কার্যক্রম পরিদর্শন করেছি।”

তিনি জানান, সারা দেশে ইইউ পর্যবেক্ষক মিশনের ২০০ পর্যবেক্ষক ভোট প্রদান কার্যক্রম পরিদর্শন করবেন।

-এমইউএম