আচরণবিধি লঙ্ঘন করায় দুই বিএনপি কর্মীকে জরিমানা করেছেন আদালত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ফেস্টুন ও পোস্টার লাগানোর দায়ে কুমিল্লার লাকসামে দুই বিএনপি কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার পৌরসভার ধামৈচা ও শিউরাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।

আদালত সূত্রে জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার লাগানোর দায়ে ধামৈচা এলাকায় আফসার নামেব এক বিএনপি কর্মীকে তিন হাজার টাকা এবং শিউরাইন এলাকায় বাদল নামে আরেক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সড়ক পরিবহনসহ অন্যান্য আইনে আরও আটজনসহ মোট ১০ জনকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

-সাইমুন