সুনামগঞ্জ শহরের ১৯ কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায়

সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৯টি ভোট কেন্দ্র ১১৭টি ভোট কক্ষ রয়েছে। যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন ৫১ হাজার ৬৫৪ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ১৩৬ জন এবং মহিলা ভোটার ২৬ হাজার ৫১৮ জন, হিজরা ৪ জন। যা সদর উপজেলার মোট ভোটারের প্রায় ২২.০৯ শতাংশ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রায় ১৪ শতাংশ।
সুনামগঞ্জ ভ্রমণ

এদিকে শহরের ১৯ টি কেন্দ্রের মধ্যে অতিঝুঁকিপূর্ণ ১০টি। এগুলো হলো- দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা, (একাডেমিক ভবন কেন্দ্র-১), দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা (উত্তর পাশের দোতলা পুরাতন ভবন), সুনামগঞ্জ সরকারি কলেজ, বুলচাঁন্দ উচ্চ বিদ্যালয়, নতুনপাড়া পূর্ব (পূর্ব পাশের ভবন), বুলচাঁদ উচ্চ বিদ্যালয় (এইচএসসি ও বিএম শাখাসহ পূর্ব পাশের ভবন), বুলচাঁদ উচ্চ বিদ্যালয় (দক্ষিণ পাশের ভবন সহ পশ্চিম পাশের চারতলা ভবন), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই কেন্দ্র), কে.বি. মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া মাদ্রাসা, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়।

ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, সুনামগঞ্জ পৌরসভার ১৯টি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রের কাছাকাছি সবসময় ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একটি মোবাইল দল থাকবে। ওই টিমের অবস্থান এমনভাবে থাকবে, যাতে কোন সমস্যা হলেই দ্রুত তারা ওই কেন্দ্রে অবস্থান নিতে পারেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, শহরে ষোলঘর এলাকার দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার (একাডেমিক ভবন কেন্দ্র-১) ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে নবীনগর (১১১০), মাইজবাড়ী (১৩৯), ষোলঘর উত্তর (৩৭০) এবং ষোলঘর কলোনী রোড (১০৬৭) জনসহ মোট ২ হাজার ৬৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত। দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার (পুরাতন ভবন কেন্দ্র-২) ৭টি ভোট কক্ষ থাকবে। এখানে নবীনগর (১১৪৬), মাইজবাড়ী (১৪৪), ষোলঘর উত্তর (৪১৯) এবং ষোলঘর কলোনী রোড (১২৩৪) জনসহ মোট ২ হাজার ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি মহিলা ভোটারদের জন্য নির্ধারিত।

ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে ষোলঘর কলোনী এলাকা (১৬৯৮) এবং ষোলঘর দক্ষিণ (৭৮৫) এলাকার মোট ২ হাজার ৪৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।

সুনামগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে মোহাম্মদপুর এলাকার ২ হাজার ৪৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র। নতুন হাছননগরের আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১০টি ভোট কক্ষ থাকবে। এখানে আপ্তাবনগর (১৩৪৪), কেজাউড়া (২৫৬), পাঠানবাড়ী (৩৩৪) এবং নতুন হাছননগর (২১০৫) জনসহ মোট ৪ হাজার ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।
সুনামগঞ্জ ভ্রমণ

হাছননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে হাছননগর দক্ষিণ (৫৫০), হাছননগর (৬৩০) এবং সুলতানপুর (১৪৩১) জনসহ মোট ২ হাজার ৬১১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮টি ভোট কক্ষ থাকবে। এখানে জেইলরোড (৩১২), উকিলপাড়া উত্তর (৫৬৭), হাছননগর উত্তর (২০৭৩), উকিলপাড়া দক্ষিণ (৪৫৬) এবং পূর্ব বাজার (১৪৮) জনসহ মোট ৩ হাজার ৫৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।

পূর্ব নতুনপাড়ার বুলচান্দ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-১ এইচএসসি ও বিএম শাখাসহ পূর্ব পাশের ভবন) ৭টি ভোট কক্ষ থাকবে। এখানে কালীবাড়ি সড়ক (২৫১), জামাইপাড়া (১৮০), নতুনপাড়া পশ্চিম (৮০৬), মহিলা কলেজ রোড (৫০৫) এবং নতুনপাড়া পূর্ব (১৩৯৪) জনসহ মোট ৩ হাজার ১৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি মহিলা ভোটারদের জন্য নির্ধারিত কেন্দ্র।

বুলচান্দ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-২ দক্ষিণ পাশের ভবন সহ পশ্চিম পাশের চারতলা ভবন) ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে কালীবাড়ি সড়ক (২৩৫), জামাইপাড়া (১৬৩), নতুনপাড়া পশ্চিম (৭৩৯), মহিলা কলেজ রোড (৪৭১) এবং নতুনপাড়া পূর্ব (১৩১৬) জনসহ মোট ২ হাজার ৯২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত কেন্দ্র। রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫টি ভোট কক্ষ থাকবে। এখানে মুক্তারপাড়া ও রায়পাড়া (৯৩৯), সোমপাড়া (৩৫৫), মধ্যবাজার (৫৯৯) এবং পশ্চিম বাজার (৪১৫) জনসহ মোট ২ হাজার ৩০৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) কেন্দ্রে ৫টি ভোট কক্ষ থাকবে। এখানে জামতলা (৮৩০), হাজীপাড়া (৫৬০) এবং মধ্য আরপিননগর (৮০২) জনসহ মোট ২ হাজার ১৯২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।

কে.বি. মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে দক্ষিণ আরপিন নগর (৮৪৭) এবং উত্তর আরপিন নগর (১৬৯৫) জনসহ মোট ২ হাজার ৫৪২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।
তেঘরিয়া মাদ্রাসা কেন্দ্রে ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে তেঘরিয়া পূর্ব (২৩৫৭), আরপিননগর দক্ষিণ (৯৮) এবং হাজীপাড়া পশ্চিম (২৯৭) জনসহ মোট ২ হাজার ৭৫২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।

বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে তেঘরিয়া পশ্চিম এলাকার ২ হাজার ৫০৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র। বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে বড়পাড়া এলাকার ২ হাজার ৭৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র। মল্লিকপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬টি ভোট কক্ষ থাকবে। এখানে মল্লিকপুর এলাকার ২ হাজার ৮৭৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র। কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি ভোট কক্ষ থাকবে। এখানে কালীপুর (৯০৪), গনিপুর (৩৭৯) এবং হাছনবসত (৬০৪) জনসহ মোট ১ হাজার ৮৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।

সুনামগঞ্জ পৌর কলেজ কেন্দ্রে ৭টি ভোট কক্ষ থাকবে। এখানে ইকবালনগর (২৭৮) এবং ওয়েজখালী (২৮৮০) জনসহ মোট ৩ হাজার ১৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র। জলিলপুর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি ভোট কক্ষ থাকবে। এখানে জলিলপুর (১৪১৬) এবং পিরিজপুর (৩৫৯) জনসহ মোট ১ হাজার ৭৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি পুরুষ ও মহিলা কেন্দ্র।

-মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ