ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে তারা নির্বাচনের প্রস্তুতি, সংস্কার এজেন্ডা এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের সমগ্র প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন এক বিবৃতিতে এই তথ্য জানায়।
ইইউ মিশন জানায়, ঐতিহাসিক সংসদ নির্বাচনকে এক দিন আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইইউ প্রতিনিধি দল বৈঠক করে।
বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস, ইউরোপীয় সংসদ প্রতিনিধি দলের প্রধান টমাস জেডেচোভস্কি, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য লুকাস ম্যান্ডল, লরান্ট ভিঞ্চে, লেইরে পাজিন, সার্বান দিমিত্রি স্টার্ডজা, মাইকেল ম্যাকনামারা, ক্যাটারিনা ভিয়েরা, বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইইএএসের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন বিলে হারম্যান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। ২০০ সদস্যের এই প্রতিনিধি দলে ইইউ পার্লামেন্টের সদস্যরাও যুক্ত রয়েছেন।
-এমইউএম










