জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো থেকে সাধারণ মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। ভোটের জন্য মানুষ যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে বাড়ি যাচ্ছেন, তা চোখে পড়ার মতো।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হলেও অনেক মানুষ আগে থেকেই পরিবারের সঙ্গে নিজ বাড়ির পথে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের মতো ব্যস্ততা বিরামহীনভাবে দেখা যাচ্ছে।

কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য দীর্ঘ সারিও সৃষ্টি হয়েছে। কয়েক বছর পর প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে অনেকে এভাবে নিজ এলাকায় ফিরে যাচ্ছেন বলে জানান যাত্রীরা।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে।

-এমইউএম