দোহারে আনুষ্ঠানিকভাবে ৭ জনের জামায়াতে যোগদান

ঢাকার দোহার উপজেলায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌরসভা বিএনপির সহ-সভাপতি ফরহাদ হোসেন বেপারীসহ আরও ছয়জন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দোহার উপজেলার লটাখোলা (নতুন বাজার) এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, দেশ ও মানুষের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতিকে আরও শক্তিশালী করতে এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ তাতী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে “আমরা তাতী পরিবার” স্লোগানকে সামনে রেখে তাতী পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যারা যোগদান করেন: ফরহাদ হোসেন বেপারী — সাবেক কমিশনার, ৮ নম্বর ওয়ার্ড; সহ-সভাপতি, পৌরসভা বিএনপি,মো. মোক্তাদির হোসেন স্বপন, গোলাম হোসেন চৌকদার,রেজাউল শিকদার, হযরত হাওলাদার,সোহেল প্রতিবাদী,বিল্লাল শিকদার।
নবাগত সদস্যরা আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে তারা এলাকার উন্নয়ন ও সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

 

মাহমুদুল হাসান সুমন, দোহার-নবাবগঞ্জ