ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৩ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। এ বছরের ডেঙ্গুতে এটি চতুর্থ মৃত্যু। এর আগে ১২ জানুয়ারি, ১৯ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি তিনজন মারা গিয়েছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মৃত ব্যক্তি চট্টগ্রাম বিভাগের।

হাসপাতালে ভর্তি আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগের তিনজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা বিভাগের সাতজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটিতে দুইজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুইজন, খুলনা বিভাগের চারজন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং ময়মনসিংহ বিভাগের দুইজন (সিটি কর্পোরেশনের বাইরে) রয়েছেন।

-এমইউএম