ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ২০০৮ সালের মতো নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা চলছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এই অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, “এই সরকারের বিশেষ কিছু জায়গায় বিশেষ লোকজন বসে আছে। তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য যা করার তা করছে। যাদের নির্বাচন করার বা দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কীভাবে বলে তারা নির্বাচনে জয়লাভ করবে?”
তিনি আরও অভিযোগ করেন, তাকে বিভিন্নভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে তার প্রতিপক্ষ জোট সহানুভূতিমূলক ভোট (সিম্প্যাথি ভোট) পাওয়ার চেষ্টা করছে।
-এমইউএম










