ভোলা-৩ আসনে বিএনপির নির্বাচনি জনসভা

ভোলা-৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তালেবানি রাষ্ট্র কামেয় হবে। আমরা শান্তিতে বসবাস করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে মিশে বসবাস করতে চাই।

শনিবার সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ১২ ফেব্রুয়ারি তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি বিপুল ভোটের ব্যবধানে ক্ষমতায় যাবে।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মো. ইউছুপ মেম্বার পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসুসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

-সাইমুন