দেশের উন্নয়নের জন্য দাড়িঁপাল্লায় ভোট দিতে হবে: জামায়াতের আমির

জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠনের সুযোগ পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্ন্রতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। তিনটি মূল শর্তের ভিত্তিতে দেশ পরিচালনার কথা তুলে ধরে তিনি বলেন,ইনসাফ ও ন্যায়েরভিক্তিক শাসনব্যবস্থাই হবে নতুন বাংলাদেশের ভিক্তি। শুক্রবার দুপুর ১২ টার দিকে ১১ দলীয় জোট আয়োজিত দাঁড়িপাল্লার পক্ষে বাউফল পাবিলিক মাঠে
এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ শফিকুল রহমান আরো বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে সরকার গঠন করতে পারলে দেশে কোন চাঁদাবাজি,টেন্ডারবাজি,দেশের টাকা বিদেশে পাচার,চাকুরী ক্ষেত্রে বানিজ্য করতে দেওয়া হবে না।বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা হবে। কেননা সে টাকা দেশের জনগণের। দেশে উন্নয়ন কার্যক্রমে অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোন ধরনের বৈষম্য বরদাশত করা হবে না ।

দেশ পরিচালনার শর্ত হিসেবে তিনি তিনটি বিষয় স্পষ্ট করেন,প্রথমত,দুর্নীতির সঙ্গে কোন ধরনের আপস করা হবে না। দ্বিতীয়ত, ধর্ম,বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার বিভাগকে রাখতে হবে সস্পূর্ণ স্বাধীন,যেখানে রাজিৈনতক হস্তক্ষেপ থাকবে না। মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা যাবে না। যদি কেহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যদি তার প্রমান পাওয়া যায় তাহলে মামলাকারীর বিরুদ্ধে মামলা করে শাস্তি দেওয়া হবে। তৃতীয়ত,দীর্ঘদিনের দুঃশান,চাঁদাবাজি ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে হবে ।

গত ৫৪বছরে কেহ দেশের জন্য কাজ করেনি। কাজ করেছে তাদের জন্য। বাউফলের উন্নয়নের জন্য আগামী ১২ ফ্রেব্রয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাড়িঁপাল্লার মার্কায় ভোট দেওয়ার বাউফল বাসীকে আহবান জানান।বক্তব্য শেষে প্রধান অতিথি দাড়িঁপাল্লার প্রার্থী ড.শফিকুল মাসুদের হাতে দাড়িপাল্লার প্রতীক হাতে দেন।একই সঙ্গে জেলার চারটি আসনের জোট প্রার্থীদের প্রতীক তুলে দেন ।

উপজেলা জামায়াতের আমির মাও.ইছাহাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডাকসুর সাবেক ভিপি আবু সাদেক কায়েম,জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল,জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান,বরিশাল মহানগর আমির জহির উদ্দিন বাবর,বাউফলের দাড়িঁপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ সহ চার আসনের জোটের প্রার্থী ও ১১দলীয় নেতৃবৃন্দ ।

মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী