বিরামপুর সরকারী কলেজ মাঠে ৭ ফেব্রয়ারী দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির ভাষন দিবেন।
শুক্রবার (৬ ফেব্রয়ারী) সকালে সার্বিক বিষয় তদারকী করতে কলেজ মাঠ পরিদশন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ৬ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এ. জেড. এম জাহিদ হোসেন।
প্রার্থীর ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু, ডাক্তার জাবেদ, ডা: সোহান, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু সহ বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
দিনাজপুর-৬ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এ. জেড. এম জাহিদ হোসেন বলেন, ৭ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হেলিকপ্টার বিরামপুর কলেজ মাঠে অবতরন করবেন। তিনি ভোটারগনের সাথে কুশল বিনিময় শেষে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির ভাষন দিবেন।










