বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক- নির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (মহাখালী- ঢাকা) মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ শাহ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদ্দীন আহমদ।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর সভাপতিত্বে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফজলুল হক, দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাহাব আহমেদ,জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, সার্টিফিকেট গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আসাদুল্লাহ আনসারী, ডাঃ নিশাদ মাহমুদ, ডাঃ রাহানুমা নুরাইয়া তিতলী, অভিভাবক এর মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান , ডাঃ কামরুন নাহার।
শেষে দিনাজপুর মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি।
এর আগে দিমেক এর পক্ষ থেকে অধ্যক্ষ অধ্যাপক ডা.সেখ সাদেক আলী অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এছাড়াও ইন্টার্ন ডক্টরস রিসিপশন ও সার্টিফিকেট প্রদান উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি রেলি বের হয়।
–মোঃ ইউসুফ আলী, দিনাজপুর










