ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্যরা গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে আইনজীবীরা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মসলে উদ্দিন (জসিম), পাবলিক প্রসিকিউটর ও সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ জামাল উদ্দিন খন্দকার,সহকারী এটর্নি জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ ক্রীড়া বিষয়াক সম্পাদক মোঃ ইছা, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোঃ বাবুল হোসেন, আইনজীবী মোহাম্মদ শহিদ গাজী এবং আইনজীবী এস. এম. মিজানুর রহমান (সামিম)।
গণসংযোগকালে আইনজীবীরা সাধারণ জনগণকে ফ্যামিলি কার্ড,কৃষি কার্ডও চিকিৎসা কার্ডের সুবিধা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তারা বলেন, বাবুগঞ্জ উপজেলায় বর্তমানে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে। এডভোকেট জয়নুল আবেদিন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে বাবুগঞ্জে একটি আধুনিক ও উন্নতমানের হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।
ফাহিম আহমেদ










