পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারের কার্যক্রম।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান যে শবে বরাতের সরকারি ছুটির কারণে বুধবার বন্দরে কোনো প্রকার বাণিজ্যিক কার্যক্রম হবে না। তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম যথারীতি শুরু হবে।
তবে পণ্যবাহী ট্রাক চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মো.আরিফুল ইসলাম জানান, চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত পুরোপুরি স্বাভাবিক আছে, তাই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নাই।
–আলী মুর্তজা সরকার, হিলি (দিনাজপুর)










