পাবনা সদর উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আক্তারের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ উঠেছে।
জামায়াতের সংসদ সদস্য পদ প্রার্থী মো: ইকবাল হোসাইনের নির্বাচনী এজেন্ট মো: আব্দুল লতিফের প্র্রধান নির্বাচন কমিশনার বরাবর এক আবেদনে জানা যায়, পাবনা সদর উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আক্তার বর্তমানে পাবনা পেীরসভার ২নং ওয়ার্ডের গোপালপুর, বকুলের গলিতে নিজস্ব বাসা তৈরী করে বাসিন্দা হয়েছেন; বসবাস করছেন।
মাহমুদা আক্তার তার এ তথ্য গোপন করে নিজ জন্মস্থান ময়মনসিংহ জেলা দেখিয়ে পাবনা জেলার বিভিন্ন থানা পর্যায়ে উপজেলা অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি পাবনা সদর উপজেলা নির্বাচন অফিসার হিসেবে দায়ীত্ব পালন করছেন।
-মামুন










