জনগণের চোখে গুপ্ত দল, বাস্তবে নতুন জালিমের আবির্ভাব: তারেক রহমান

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের রায়ের ভিত্তিতেই বাংলাদেশ চলবে। জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে এবং দেশে তারা নতুন জালিম রূপে আত্মপ্রকাশ করেছে।

বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, যে দলের নেতারা নিজেদের মা-বোনদের সম্মান করতে জানে না, তাদের কাছ থেকে মানুষের আত্মমর্যাদা রক্ষার আশা করা যায় না।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে একনজর দেখতে সমাবেশস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

-এমইউএম