উত্তরবঙ্গ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. বদি-উজ-জামানের মৃত্যু

বগুড়া উত্তরবঙ্গ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. বদি-উজ-জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গাবতলী-শাহজাহানপুর-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর ছোট বোনের স্বামী।

মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বাদ যোহর বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ভাই পাগলা মাজার কবরস্থানে তাকে দাফন করা হবে।

উত্তরবঙ্গ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এ. এম. শরীফ-উজ-জামান জানান, ডা. বদি-উজ-জামান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিআরবি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শাহাদাত হোসেন, বগুড়া/