ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন কার্যনির্বাহী পর্ষদ

জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্বাচলের ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কার্যনির্বাহী পর্ষদ ২০২৫ এবং ২০২৬ সালের কলেজ রিপ্রেজেন্টেটিভ কমিটিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, রাজউক এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম, সম্মানিত অতিথি আব্দুল হাই সরকার, ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস এবং ডিরেক্টর (অ্যাডমিন) তাহমিনা রহমান অনু।

নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার কায়জার সোহেল আহমেদ (অব.)। পরবর্তীতে ক্যাডেট কলেজ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন ক্লাবের প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস।

অনুষ্ঠানে প্রায় ১,৬০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ঢাকা ব্যাংক পিএলসি।

-সাইমুন