টেকনাফের নৌবাহিনী কন্টিনজেন্ট জানায়, আগামী নির্বাচনে ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্য সামনে রেখে আমরা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ও ভোটারদের নিরাপত্তার স্বার্থে নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও উপজেলা প্রশাসন পরিচালিত যৌথ টহল নিয়মিত পরিচালিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধী যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে নির্বাচন উপলক্ষে টেকনাফে নৌবাহিনী ফুট প্যাট্রলিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আগামী নির্বাচনের আগেই যৌথ বাহিনীর টহল বৃদ্ধির কারণে সাধারণ ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশান্বিত হয়েছেন।
সাবরাং ৫ নম্বর ওয়ার্ডের ভোটার মোহাম্মদ ফাহাদ বলেন, ভেবেছিলাম শেষ দুটি জাতীয় নির্বাচনের মতো ঢিলেঢালা ভোট হবে। কিন্তু ভোটের আগে যৌথ বাহিনীর তৎপরতা দেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মনে হচ্ছে।
-সাইমুন










