মৌলভীবাজার-২: ভোটের মাঠে ফ্যাক্টর চা-শ্রমিক ও তরুণরা

মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ২০ টি

১ লক্ষ ৪৫ হাজার ৮৯২ জন নারী ভোটার

১ লক্ষ ৫৭ হাজার ৫২৮ জন পুরুষ ভোটার এই আসনে হিজড়া ভোটার নেই।

৭৩৮ জন প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

প্রবাস থেকে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ৫০৮৮ জন নারী ও পুরুষ ভোটার।

মৌলভীবাজার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে।এককালের রাজনৈতিক হেভিওয়েটদের এই আসনে এবার লড়াইয়ের চিত্রটি বেশ ভিন্ন।
নির্বাচনী ময়দানে শেষ পর্যন্ত টিকে থাকা ৮ জন প্রার্থীর মধ্যে মূলত পাঁচজন প্রার্থীকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী পর্যন্ত কুলাউড়া উপজেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভা ও চা-বাগানের সামষ্টিক জনমত জরিপে উঠে এসেছে পঞ্চমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
পঞ্চমুখী শোরগোলে ভোটের মাঠে এখন জনমত জরিপে আলোচনায় এগিয়ে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। চমক দেখাতে পারেন কাপ-পিরিচ প্রতীকের সতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ।
স্থানীয় জনমত জরিপে গুঞ্জন শোনা যাচ্ছে, আওয়ামীলীগ সমর্থকদের একটা বড় ভোটের অংশই কাপ পিরিচে ভোট দেবে। ফুলতলী সাহেব কিবলার অনুসারীরা দিনরাত ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে কাপ-পিরিচ প্রতীকের জয় নিশ্চিত করতে।
এদিকে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শওকতুল ইসলাম শকু দলীয় সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটের মাঠে এবার তিনিও চমক দেখাতে পারেন এই আসনে। তাকে নিয়ে চায়ের হোটেল -খেলার মাঠ, চা-বাগান, হাটে বাজারে চলছে ব্যাপক আলোচনা। তিনি ভোটারদের প্রত্যাশা পুরনের লক্ষ্যে নানা প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করছেন তরুণ ভোটারদের।
অন্যদিকে ভোটের মাঠে বসে নেই, সতন্ত্র এমপি প্রার্থী এডভোকেট নওয়াব আলী আব্বাস খান। মাঠে ঘাটে চলছে ফুটবল মার্কা প্রতীকের সরগরম প্রচারনা। ভোটের মাঠে তাকে ঘিরে চলছে নানা শ্রেণীর ভোটারদের মধ্যে জটিল হিসেব -নিকেশ। তার অতীত অভিজ্ঞতা ও কাজের মুল্যায়নকে আলদা নজরে দেখছেন গ্রামের মুরব্বিরা ও তরুণ ভোটাররা। শত বাধা পেরিয়ে নিজের অদম্য চেষ্টা বুক ভরা স্বপ্ন নিয়ে মৌলভীবাজার জেলার একমাত্র নারী সংসদ সদস্য পদ প্রার্থী (বাসদ মার্কসবাদী মনোনীত) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী কাঁচি প্রতীক নিয়ে ভোটের মাঠে ব্যাপক আলোচনায় রয়েছেন বলে জনমত জরিপে উঠে এসেছে।
চা-শ্রমিকদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দূর্নীতি, সন্ত্রাস, মাদক দুরিকরণসহ পর্যটনসমৃদ্ধ কুলাউড়াকে এক ধাপ এগিয়ে নিতে কাঁচি প্রতীকে ভোট চেয়ে দিন দিন আলোচনার শীর্ষে নিজের অবস্থান ধরে রাখছেন। জনমত জরিপে জানা যায়, অনেক প্রার্থীকে সাধারন ভোটাররা চেনে না।
আবার ভোট শেষে নির্বাচিত প্রতিনিধিকে এলাকায় পাওয়া যায় না। তাদের সাথে যোগোযোগের জন্য দালাল ধরতে হয়। এমন যেন আর না ঘটে সেই দিকটার প্রতি ভোটারদের বিশেষ নজর রয়েছে৷ ভোটারদের প্রত্যাশার জটিল সমীকরণে উঠে এসেছে চমক লাগানো তথ্য। এবার দাড়ি পাল্লা, ধানের শীষ, কাপ পিরিচ-ফুটবল কাঁচি মার্কা প্রতীকের মধ্যে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই চলবে বলে জনমত জরিপে উঠে এসেছে।
১২ ফেব্রুয়ারী পর্যন্ত তথা ভোটের ফলাফল এর আগ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে কে হবেন মৌলভীবাজার ২ আসনের কান্ডারী।জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মৌলভীবাজার ২ (কুলাউড়া) সংসদীয় ২৩৬ আসনটিতে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।
ঐ আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩ টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৬০০ টি। মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ২০ টি। ১ লক্ষ ৪৫ হাজার ৮৯২ জন নারী ভোটার রয়েছেন। ১ লক্ষ ৫৭ হাজার ৫২৮ জন পুরুষ ভোটার রয়েছেন।
এ আসনে হিজড়া ভোটার নেই। ৭৩৮ জন প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। তাছাড়া। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ৫০৮৮ জন নারী ও পুরুষ ভোটার।
-মো. আব্দুল কালাম, কুলাউড়া (মৌলভীবাজার)