কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাণিজ্যিক স্টেশন বাজারে আগুনে অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে।রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কুতুপালং ক্যাম্প এলাকার বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের পাশের বাজারে আগুন লেগে পাঁচ দোকান পুড়ে গেছে। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।-সাইমুন