ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ইয়ামিন এইচএম ফারদিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাসা ইউনিয়নে সাধারণ জনগণের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে ইয়ামিন এইচএম ফারদিন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তিনি জনগণের অধিকার আদায়ে গণঅধিকার পরিষদের রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ও সালাউদ্দিন আহমেদ, জেলা গণঅধিকার পরিষদের যুব সংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলার মাধবপাসা ইউনিয়নের গণঅধিকার পরিষদের সভাপতি রাসেল তালুকদার ও সাধারণ সম্পাদক মনির হাওলাদার। এছাড়াও বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
-ফাহিম আহমেদ, বরিশাল










