অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা ও এলাকার সমস্যার সমাধান নিয়ে বক্তব্য দেন। ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব কেবল প্রশাসনিক নয়, এটি নৈতিকও।
বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম তার বক্তব্যে নগর উন্নয়নের ঘাটতির কথা তুলে ধরেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরের নাগরিক সুবিধা গত কয়েক বছরে প্রত্যাশিতভাবে বাড়েনি।
এসময় আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, স্বতন্ত্র প্রার্থী মো. মাকসুদ হোসেন, গণসংহতি আন্দোলনের প্রার্থী তরিকুল সুজন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব, গণ অধিকার পরিষদের প্রার্থী মো. নাহিদ হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী ও এইচ এম আমজাদ হোসেন মোল্লা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।
এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুশাসনের জন্য নাগরিকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভোটারদের সচেতন করা এবং প্রার্থীদের অঙ্গীকার সরাসরি জনগণের সামনে তুলে ধরতেই এই আয়োজন, যাতে ভোটের আগে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় নাগরিকদের জন্য।
-সাইমুন










