নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ (৩১ জানুয়ারি) উপজেলার বাজারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে কলমাকান্দা থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেছে। ব্যবসায়ীদের পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কলমাকান্দা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাসুদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
-পলাশ পাল,নেত্রকোনা










